ঘাতক বোয়ালের দাঁত উপড়ে ফেলো
মাটি, জল
নদী, বৃক্ষ
আকাশ, বাতাস
গোগ্রাসে গিলছে, মাতাল ওরা।
নদীর কান্নায় দুর্গন্ধ ছড়ায়
কখনো এ শহরে
বিষজলে
সাঁতরায় সড়ক
অসহায় নাগরিকজন।
বালুর ঢিবিতে মুখ থুবড়ে কাঁদে জলাশয়
জনমনে
ক্ষোভের আগুন
উদ্গত লাভা
হয়তো সেদিন দেয়ালে পিঠ ঠেকে গেলে
পালানোর পথ পাবে না কোনো।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















