অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১২:৪৩ পিএম
অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার সকালে বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বললেন, ‘অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগের মামলার আসামি তিনি। তিনি এখন ডিবিতে আছেন।’

Link copied!