পুজোমণ্ডপে ঘুরে ত্বক নাজেহাল? ঘরেই হোক যত্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৪:৩৪ পিএম
পুজোমণ্ডপে ঘুরে ত্বক নাজেহাল? ঘরেই হোক যত্ন

দুর্গাপূজা শুরু। পূজার কটা দিন আমাদের দিনক্ষণের ঠিক থাকে না। বেশ ব্যস্ততার সঙ্গে কেটে যায় ষষ্ঠী থেকে দশমী। এ চারদিন বাঙালিরা মেতে ওঠে উৎসব উদযাপোনে। কোনো দিন আড্ডা, কোনো দিন ঠাকুর দেখা, কোনো দিন পাত পেড়ে খাওয়া। আর সঙ্গে আছে রোজ নতুনভাবে সেজে ওঠা।

নারীরা পুজোর সাজে নিজেকে সাজাতে ব্যস্ত। মাকে বরণ, পূজা আর এদিক ওদিক  ঘুরাঘুরি হবে। একেক দিন একেক সাজে আনন্দে মেতে উঠবেন। কেমন সাজ হবে তাও পরিকল্পনা করে ফেলেছেন। পোশাক নির্বাচন হোক বা মেকআপ, সবকিছুই প্রস্তুত। এখন শুধু সাজার পালা। কিন্তু একদিন সেজেই যদি দেখেন পরদিন ত্বকের বারটা বেজে গেছে, তবে নবমীর আগেই সব আনন্দ মাটি হয়ে যাবে। সাজের পাশাপাশি তাই ত্বকের যত্নও নিন প্রতিদিন।

পূজায় সারাদিন ঘুরাঘুরি শেষে বাড়ি ফিরে ত্বকের যত্ন নিন। এতে ত্বকের ক্লান্তি তো কাটবেই, সেই সঙ্গে পরদিনের মেকআপও সুন্দর হবে।

খুব সহজে ক্লান্তির ছাপ দূর করে ত্বককে তরতাজা দেখাতে ঘরোয়া এই কিছু কৌশল জানাব এই আয়োজনে_

  • বাড়িতে ফিরেই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করুন। এরপর টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • ত্বকের যত্নে কফির জুড়ি নেই। ছোট বাটিতে ১ টেবিল চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ মধু ও ১ চা চামচ ঠান্ডা পানি মিশিয়ে মুখে লাগান। ভালো করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কফিতে ক্যাফেইন থাকে। যা ত্বকের এক্সফোলিয়েশনের জন্য খুব উপকারী।
  • অ্যালোভেরা জেল মুখের লাগিয়ে নিন। একটি বাটিতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ ঠান্ডা দুধ ও ১ টেবিল চামচ চন্দনগুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মুখ ও ঘাড়ে লাগিয়ে ৪০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের তাজা ভাব আনবে। চন্দনের গুঁড়ো ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
  • চালের গুঁড়া দিয়ে স্ক্রাবিং করে নিতে পারেন। ২ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রাখুন। কিছুক্ষণ  ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
  • নিম ও হলুদের গুঁড়া ত্বকের ভিতরে থাকা জীবানু ধ্বংস করে। ঔজ্জ্বলতা বৃদ্ধি করে। ১ টেবিল চামচ নিম পাতার গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর পরিষ্কার করে নিন। ফেসিয়ালের মতো ত্বক পাবেন।
Link copied!