অনেক সময়েই রান্না পুড়ে যায়। চুলার আঁচ বাড়িয়ে অন্যান্য কাজ সারতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন অনেকেই। কিন্তু পুড়ে গেছে বলে রান্না করা খাবার ফেলে দেবেন? পোড়া রান্নারও স্বাদ ও গন্ধ ফেরাতে কী করবেন চলুন জেনে নেওয়া যাক-
দুধ
রান্নার পোড়া গন্ধ দূর করতে দুধও ব্যবহার করতে পারেন। এতে শুধু গন্ধ নয়, দুধের গুণে রান্নাতেও আসবে আলাদা স্বাদ। দুধ ছাড়াও মাখন, ক্রিম কিংবা ঘি ও ব্যবহার করতে পারেন। নতুন স্বাদ আসবে রান্নায়।
আলু
মাংস হোক কিংবা পনির, কোনো রান্না যদি অসাবধানতায় পুড়ে যায় তাহলে আলু ছোট ছোট টুকরো করে রান্নায় দিয়ে ঢেকে দিন। ১০-১২ মিনিট পর ঢাকা খুললে বুঝতে পারবেন, আলু রান্নার পোড়া গন্ধ এবং স্বাদ শোষণ করে নেবে।
লেবুর রস
রান্নায় কয়েক চামচ লেবুর রস ওপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। এতে পোড়া গন্ধ আর স্বাদও চলে যাবে। লেবুর রস না থাকলে ভিনিগারও ব্যবহার করা যাবে।








































