সেমাই ছাড়া ঈদের উৎসব কি পরিপূর্ণ হয়? তাই কোরবানির ঈদেও সেমাইয়ের নানান পদের সঙ্গে রাখুন ভিন্ন স্বাদের লাউ-পেঁপের সেমাই। উৎসবের-আয়োজনে বাড়তি আনন্দ দেবে এই পদ। চলুন জেনে নেওয়া যাক লাউ-পেঁপের সেমাই রান্নার রেসিপি—
যা যা লাগবে
- বড় লাউ কোড়ানো ১টি
- কাঁচা পেঁপে কোড়ানো ১টি
- পানি দেড় লিটার
- গুঁড়া দুধ আধা কেজি
- চিনি আধা কেজি
- নারিকেল কোড়ানো ১টি
- এলাচ ১টি
- তেজপাতা ১টি
- দারুচিনি ১টি
- লবঙ্গ ১টি
- কিশমিশ, বাদাম, খোরমা সব মিলিয়ে ১ কাপ
- লবণ স্বাদমতো
যেভাবে বানাবেন
প্রথমে লাউ ও পেঁপে কুড়িয়ে নিন। এবার পানিতে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে নিন। এরপর সব উপকরণ বড় হাঁড়িতে মিশিয়ে ১৫ মিনিটের মতো সেদ্ধ করতে হবে। এরপর নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর ওপরে বাদাম, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন লাউ-পেঁপের সুস্বাদু সেমাই।








































