ভালো ছাতা চিনবেন কীভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৩:৪০ পিএম
ভালো ছাতা চিনবেন কীভাবে

রোদ,বৃষ্টি যাই হোক তার থেকে বাঁচতে ছাতাই একমাত্র ভরসা। ছাতা সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল চীনে। ধারণা করা হয় প্রায় ৩,০০০ বছর আগে চীনারা এর আবিষ্কার করলে এটির ব্যবহার ধীরে ধীরে কোরিয়ায় বিস্তার লাভ করে। এরপর সারাবিশ্বেই এই পণ্যটির ব্যবহার শুরু হয়। চলুন জেনে নিই, ছাতা কেনার আগে কোন কোন বিষয় খেয়াল রাখবেন—

  • ছাতা কেনার আগে দেখে নিন লোহা অথবা অ্যালুমিনিয়ামের শিক দিয়ে তৈরি কিনা। লোহা অথবা অ্যালুমিনিয়ামের তৈরি শিকের ছাতা বেশি মজবুত ও টেকসই হয়।
  • ৬-৮ শিকের ছাতার চেয়ে ১০ শিকের ছাতা বেশিদিন টিকে।
  • ঝড়-বৃষ্টিতেও এই ছাতা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে কিনা দেখে নিন।
  • ছাতা কেনার সময় শুধু ফ্যাশনের দিকে নজর রাখাটা বোকামি। ফ্যাশনেবল ছাতাগুলো শুধু আকর্ষণীয় হয় টেকসই হয় না।
  • ছাতা কেনার সময় কাপড় দেখে কিনবেন। বিভিন্ন কাপড়ের ছাতা পাওয়া যায় বাজারে। কাপড়ের মান ভালো কি-না পরীক্ষা করতে ছাতা পানিতে ভিজিয়ে দেখুন।
  • অনেক সময় ছাতার হাতল পাতলা ও ভঙ্গুর থাকে। হাতল যেন টেকসই এবং মজবুত হয় সেটি দেখে কিনুন।
  • টিপ বাটনের ছাতা যদি কিনেন তাহলে বাটনটি ঠিকমতো কাজ করে কি-না, তা যাচাই করে নিন।
  • ছাতার ভেতরের সবগুলো রড ঠিকমতো সেলাই করা আছে কি-না, তা বারবার খুলে ও বন্ধ করে দেখে নিন।
  • ছাতা দিয়ে আপনার পুরো শরীর ঢেকে যাচ্ছে কিনা দেখে কিনুন। তা না হলে ছাতা মাথায় ধরে ভিজতেই হবে।
Link copied!