ইতালির রোমে চলছে বিশ্বের প্রধান অর্থনৈতিক দেশগুলোর জোট জি২০ এর শীর্ষ সম্মেলন। আর তাই সংবাদ সংগ্রহের জন্যে সেখানে ভিড় করেছেন দেশ-বিদেশের সাংবাদিকেরা।
এদিকে সম্মেলনের বাইরে সাংবাদিকদের মারধোর করার অভিযোগ উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর দেহরক্ষীদের বিরুদ্ধে।
এএফপি ও রয়াটার্স জানায়, রোম সফরকালে রাস্তায় সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন বলসোনারো। এসময় তার দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের মারধোর ও লাঞ্ছিত করেন।
বলসোনারোর সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক খুবই খারাপ। দীর্ঘদিন ধরে তিনি অভিযোগ করছেন, সংবাদিকরা তার বিরুদ্ধে মিথ্যা খবর লিখছেন এবং অন্যায্য ব্যবহার করছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট এখন সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে প্রেসিডেন্টের দেহরক্ষীদের সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে।
এসময় ঘটনার ভিডিও ধারণ করায় ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এর সাংবাদিক জামালের ফোন কেড়ে নেয় এক দেহরক্ষী। আরেককজন দেহরক্ষী জামালের হাত মুচড়ে দেন।
এছাড়াও আরও দুই সাংবাদিক অভিযোগ করেন, তাদের পেটে ঘুষি মারা হয় ও ধাক্কা মারা হয়েছে। এই ঘটনা পুলিশের কাছে অভিযোগ করবেন বলে জানান তারা। তবে দেহরক্ষীরা সাধারণ পোশাকে থাকায় তারা ব্রাজিল নাকি ইতালির নাগরিক তা শনাক্ত করা যায়নি।







































