মিয়ানমারে সংঘর্ষে ৯০ জান্তা সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৯:২৭ এএম
মিয়ানমারে সংঘর্ষে ৯০ জান্তা সেনা নিহত

মিয়ানমারের সাগাইং, মাগওয়ে অঞ্চল এবং কায়াহ প্রদেশে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে সংঘর্ষে গত কয়েক দিনে অন্তত ৯০ জান্তা সেনা নিহত হয়েছেন।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় রোববার স্যাগাইনের প্যালে শহরে মিয়ানমারের প্রবাসী সরকারের বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের হামলায় ৬ জান্তা সেনা নিহত হয়েছেন। প্যালেতে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে পিডিএফের হামলায় ১২ জন জান্তা পুলিশ নিহত হন।

এদিকে স্থানীয় সময় শনিবার স্যাগাইনেই কিয়াউক ইত গ্রামের একটি পুলিশ স্টেশনে সিভিলিয়ান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াং (সিডিএসওএম) সদস্যদের হামলায় ১৫ জন জান্তা সেনা নিহত হয়েছেন।

এছাড়া সিডিএসওএম দাবি করেছে, পৃথক ঘটনায় জান্তা বাহিনীর দুটি সামরিক যানে হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সকালে মাগে অঞ্চলে ইয়াও ডিফেন্স ফোর্সের (ওয়াইডিএফ) সঙ্গে ১১ ঘণ্টার লড়াইয়ে ২০ জন জান্তা সেনা ও এক বিদ্রোহী নিহত হন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে সংঘাত দেখা দিয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ১৬৭ জন নাগরিক নিহত হয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!