মমতার কার্যালয়ে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৩:৪৪ পিএম
মমতার কার্যালয়ে আগুন

পশ্চিমবঙ্গের সচিবালয় ও মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আনন্দবাজার জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভবনের ১৪ তলায় আগুন লাগে। 

এ সময় একটি মোবাইল টাওয়ার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের দুটি দল। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। মঙ্গলবার আগুন লাগার খবর পেয়ে সেখানে পুলিশ কর্মকর্তারাও পৌঁছান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে এই ভবনে। সংরক্ষিত রয়েছে গুরুত্বপূর্ণ নথিও।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!