চিড়িয়াখানা ছেড়ে লোকালয়ে চিতাবাঘ, ঝাড়গ্রামে আতঙ্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৯:৩৯ পিএম
চিড়িয়াখানা ছেড়ে লোকালয়ে চিতাবাঘ, ঝাড়গ্রামে আতঙ্ক

ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম শহরের চিরিয়াখানা থেকে পালিয়েছে একটি চিতাবাঘ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চিতাবাঘটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ ও বনবিভাগ।

এই খবর ছড়িয়ে পরই ঝাড়গ্রাম ও আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাঘটিকে ধরতে তল্লাশি শুরু করেছে বনবিভাগের কর্মীরা। এছাড়াও মাইকিং করে ঝাড়গ্রাম ও আশেপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন।

রাজ্যের বনবিভাগের প্রধান দেবল রায় আনন্দবাজারকে জানান, “ঝাড়গ্রাম চিড়িয়াখানার বাসিন্দা দুটি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা দিকে খাঁচা থেকে পালিয়ে যায়।  প্রাথমিক ধারণা করা হচ্ছে, মেরামতের ত্রুটির কারণে খাঁচার ফাঁক গলে পালিয়ে যায় চিতাবাঘটি। তার সন্ধানে এলাকায় তল্লাশি চলছে।”

এছাড়াও মাইকিংয়ে শোনা যায়, “ডিয়ার পার্ক খাঁচা থেকে একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে। সর্তক থাকুন, সাবধানে থাকুন। কোন জন্তু দেখতে পেলে ঝাড়গ্রাম থানায় বা বন বিভাগে খবর দিন।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!