বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনায় মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১০:১৩ এএম
বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনায় মৃত্যু

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব চলছেই বিশ্বজুড়ে। আবারও বেড়েছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ৪ লাখ। 

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যা অনুযায়ী, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৪০ হাজার ৩১২। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৫৫২ জন। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২০২ জন এবং শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৯১০ জন।

বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৫৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ লাখ ২৭ হাজার ২৯৬ জনের।

এছাড়া ভারতে করোনা শনাক্তের সংখ্যা এই পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ২ জন এবং মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৮৮৩ জন।

Link copied!