করোনায় আক্রান্ত ব্রাজিলের চার জাতিসংঘ প্রতিনিধি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:৩৩ পিএম
করোনায় আক্রান্ত ব্রাজিলের চার জাতিসংঘ প্রতিনিধি

করোনায় বিশ্বের সর্বোচ্চ মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এবার আতঙ্ক ছড়াচ্ছে জাতিসংঘে। নিউইয়র্কে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পর একের পর এক করোনা শনাক্ত হচ্ছে ব্রাজিলের প্রতিনিধিদের দেহে।

রয়টার্স জানায়, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে এডুয়ার্ডোসহ প্রতিনিধিদলের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ রোববার (২৬ সেপ্টেম্বর) প্রতিনিধিদলের সদস্য পেড্রো গুইমারেসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান কাইক্সা ইকোনমিকা ফেডারেলের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইমারেস রোববার সামাজিক মাধ্যমে এই তথ্য জানান। যদিও টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার নিউইয়র্ক থেকে ব্রাজিল ফিরে আসেন এই প্রতিনিধি। করোনায় আক্রান্ত হলেও উপসর্গহীন গুইমারেস এই মুহূর্তে কোয়ারেন্টিনে আছেন। এছাড়া ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা, বলসোনারোর ছেলে এডুয়ার্ডো ও আরেক কূটনীতিক নিউইয়র্কে কোয়ারেন্টিনে রয়েছেন।

তবে রোববার প্রেসিডেন্ট জইর বলসোনারো জানান তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

Link copied!