আফগানিস্তানের জন্য ১০০ কোটি ডলার সহায়তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১০:০৯ এএম
আফগানিস্তানের জন্য ১০০ কোটি ডলার সহায়তা

তালেবানের ক্ষমতা গ্রহণের পর বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় আফগানিস্তানে প্রতিনিয়ত বাড়ছে দারিদ্র্য ও ক্ষুধা। অবশেষে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে ১০০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘের দাতাগোষ্ঠী। 

স্থানীয় সময় সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সম্মেলন এই ঘোষণা আসে। এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানের জন্য অন্তত ৬০ কোটি ডলার জরুরি সহায়তা প্রয়োজন বলে জানান।

উদ্বোধনী বক্তব্যে গুতেরেস বলেন, “কয়েক দশক ধরে যুদ্ধ, ভোগান্তি ও নিরাপত্তাহীনতার পরেও আফগানরা ‘সবচেয়ে বিপজ্জনক সময়ের’ মুখোমুখি। তাই বেঁচে থাকার জন্য আফগানিস্তানের জনগণের সহায়তার প্রয়োজন।”

গুতেরেস আরও বলেন, বর্তমানে আফগানিস্তানের অর্থনীতি সংকটপূর্ণ। অর্থনীতির মূল কাঠামো এখনো অকার্যকর। তাই এমন পরিস্থিতিতে দাতা দেশগুলোর কাছ থেকে এই আর্থিক সহায়তা ‘অত্যন্ত সন্তুষ্ট’ তিনি। 

যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের পতনের পর থেকেই মানবিক সংকটে আফগানিস্তান। তালেবানের ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রে জমা থাকা বৈদেশিক রিজার্ভও হাতছাড়া হয়ে যায়। আর তাই সংকট মোকাবেলায় জাতিসংঘের ওপরেই নির্ভর করতে হচ্ছে আফগানদের।

Link copied!