নারী অধিকার আন্দোলনে তালেবানের বাধা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:৩২ পিএম
নারী অধিকার আন্দোলনে তালেবানের বাধা

আফগানিস্তানে নারী অধিকার দাবিতে আয়োজিত এক মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান বিদ্রোহীরা। রোববার (৫ সেপ্টেম্বর) বিবিসি জানায়, একদল নারী বিক্ষোভকারী মিছিল করে প্রেসিডেন্ট ভবনের দিকে যাত্রা করলে তাদের বাধা দেওয়া হয়।

তালেবান বিদ্রোহীরা কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন বলে জানা গেছে। আফগান গণমাধ্যম টোলো নিউজের বরাতে বিবিসি আরও জানায়, কাবুল ও হেরাতের বিভিন্ন এলাকায় নারীদের বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে।

নারীরা চাকরিতে যোগ দেওয়ার অধিকার ও সরকারি কর্মকাণ্ডে অংশ নেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করছেন।

আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান। নারীরা সরকারে যোগ দিতে পারে এমন আশ্বাস দিলেও, মন্ত্রীর পদে কোন নারী সদস্য থাকবে না বলে জানিয়েছে বিদ্রোহীরা।

২০ বছর পর সরকার পতনের মাধ্যমে তালেবান ক্ষমতায় ফেরায় অনেক নারীই আতঙ্কিত অবস্থায় আছেন। অনেকেই আশঙ্কা করছেন আগের তালেবান সরকারের ন্যায় এবারও নারীদের স্বাধীনতা ও সমঅধিকার থেকে বঞ্চিত করা হতে পারে।

Link copied!