পেরুতে পাহাড় থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহত হন বেশ কয়েকজন। আল-জাজিরা জানায়, দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।
কর্মকর্তারা জানান, গত চার দিনে এ নিয়ে দেশটিতে ৩টি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটল। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পূর্বে ক্যারেটেরা সেন্ট্রাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসে ৬৩ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে একটি ছয় বছরের ছেলে ও তিন বছরের একটি মেয়ে শিশু রয়েছে। দুর্ঘটনার পর জীবিত যাত্রী ও মৃতদেহ উদ্ধারে অভিযান চলছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই মঙ্গলবারের দুর্ঘটনায ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এর আগে রবিবার পেরুর আমাজন নদীতে দুই নৌকার সংঘর্ষে ২২ জন মারা যান।
এর দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বে আরেকটি বাস খাদে পড়ে ১৭ জনের মৃত্যু হয়।







































