যুক্তরাষ্ট্রের বেসবল ম্যাচ চলাকালীন ন্যাশনাল পার্ক স্টেডিয়ামের বাইরে গোলাগুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে দর্শকসহ গোটা শহর।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। বাতিল করা হয়েছে ওয়াশিংটন বনাম সান ডিয়েগোর ম্যাচটি।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই গুলির ঘটনা ঘটে বলে জানায় ওয়াশিংটন ডিসি পুলিশ। এসময় স্টেডিয়ামটি দর্শকে ভর্তি ছিল।
রাত ১২টা পর্যন্ত গুলির আওয়াজ পাওয়া গেছে। তবে আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখনো কোন গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ঘটনা অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।


































