শিশুদের খাবার নিয়ে বাবা-মা সবসময় সচেতন থাকেন। সচেতন থাকতেই হবে, কেননা একটু অবহেলায় শিশুর স্বাস্থ্য খারাপ হতে পারে। তবে অনেক সময় শিশুকে নানা রকমের খাবার খাওয়াতে গিয়ে যেগুলো ক্ষতিকর তাও খাইয়ে ফেলছেন। এতে শিশুদের পেটের সমস্যাসহ নানা রোগ হতে পারে। শিশুরা অনেকটাই সেনসিটিভ হয়। ওদের পেটে সবকিছু সহ্য হয় না। অন্তত প্রথম বছরে শিশুদের খাবারে বাড়তি খেয়াল রাখতে হবে।
এক কিংবা দুই বছর বয়সী শিশুদের খাবার নিয়ে অনেকে অনেক পরামর্শ দিবেন। এটা খাওয়া উচিত, ওটা খাওয়া যাবে না-এমন অনেক কথাই মায়ের কানে আসবে। সবকিছু উপেক্ষা করে জেনে রাখুন শিশুর জন্য় কোন খাবারগুলো আসলেই অস্বাস্থ্যকর। এসব খাবার দেওয়া বন্ধ করুন। শিশুর স্বাস্থ্য ভালো রাখুন।
ছোট শিশুদের জন্য় যেসব খাবার খাওয়া ক্ষতিকর হতে পারে তা জানব এই আয়োজনে_
মধু
অনেকেই বলেন জন্মের পর শিশুর মুখে মধু দিতে। এটা একেবারেই করবেন না। শিশুর জন্য মধু একেবারেই উপাদেয় নয়। এতে নানা জীবাণু এবং ব্যাকটেরিয়া থাকে। যা শিশুর পেটের সমস্যা করতে পারে। সরাসরি মধু খাওয়ানো একেবারেই উচিত হবে না।
গরুর দুধ
ছোট্ট শিশুদের গরুর দুধ না খাওয়ানোই ভালো। অনেক শিশুই গরুর দুধ হজম করতে পারে না। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আইরন থাকে। যা শিশুদের স্টুলেও সমস্যা হয়। তাই মায়ের দুধ খাওয়াই সবচেয়ে ভালো। অন্যথায় বিকল্প হিসেবে পাউডার দুধ দিতে পারেন।
ডিমের কুসুম
ডিমের কুসুমে প্রচুর পরিমাণে হাই প্রোটিন থাকে। এতে পটাশিয়ামও রয়েছে। তাই একটি ডিমের পুরো কুসুম শিশুকে খাওয়ালে তা পাকস্থলীতে আঘাত করে। যা হজম না হয়ে বমি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
শসা
শিশুদের শসা খাওয়ানোও ভালো নয়। অনেক শিশুই শসা পছন্দ করেন। মা-বাবা তাদের হাতে শসার টুকরো দিয়ে শান্ত করে রাখেন। এটা ঠিক নয়। শসা খেলে শিশুদের হজম হতে কষ্ট হয় এবং অম্বলের লক্ষণ দেখা দেয়। দুধের সঙ্গে মিশে এটি বিক্রিয়াও ঘটাতে পারে।
পাউরুটি
পাউরুটিতে কোনো পুষ্টিকর উপাদান নেই। তাই এটি শিশুকে একেবারেই দেবেন না। ইস্ট এবং ফার্টিলাইজার পদ্ধতি পাউরুটি বানানো হয়। তাই এতে প্রচুর ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এ কারণেই শিশুদের পাউরুটি খাওয়ানো ঠিক নয়।
গ্রিলড মাংস
ছোট্ট শিশুকে মাংস না খাওয়ানোই ভালো। এরপরও দিতে হলে মুরগীর মাংস দিন। তাও খুব অল্প পরিমাণে। ভালোভাবে সেদ্ধ করে খাওয়াতে হবে। স্মোকড কিংবা গ্রিলড চিকেন একেবারেই খাওয়াবেন না। এটি শিশুর জন্য় ক্ষতিকর হবে।
সূত্র:এনবিসিনিউজ
































