মিষ্টির বিকল্প কী খাবেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০২:৩৯ পিএম
মিষ্টির বিকল্প কী খাবেন?

শরীরকে সুস্থ আর ফিট রাখতে আমরা এখন অনেকটাই সচেতন। অনেকে তো সকাল সন্ধ্যা হাঁটছেন, জিমে যাচ্ছেন, ডায়েট চার্ট অনুসরণ করছেন। এতকিছু করার পরও স্বাদের ব্যাপারে তো বাঙালি সবসময় ভোজন রসিক। পারিবারিক অনুষ্ঠান হোক বা পালা-পার্বণ, মিষ্টি ছাড়া বাঙালির চলেই না। কিন্তু সাদা চিনির তৈরি মিষ্টি যে কতটা ভয়াবহ তা আমরা সবাই জানি।

আমরা আজ কথা বলবো যারা মিষ্টি পছন্দ করেন কিন্তু শারীরিক নানা জটিলতার কারণে মিষ্টি খেতে পারছেন না তাদের নিয়ে। মিষ্টি ছেড়ে দেব বললেই তো দেওয়া যায় না। কিন্তু যারা ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতায় ভুগছেন তাদের অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণে আনতে হয়। 

আমরা আজ এমন কিছু খাবারের কথা বলবো যাতে করে তারাও পাবেন মিষ্টির স্বাদ। আসুন জেনে নিই মিষ্টির বিকল্পের সন্ধান। 

ফল: স্বাস্থ্য ও স্বাদ, দুই-ই রক্ষা হবে। মিষ্টি কোনো ফল খেলে পুষ্টিকর উপাদান যাবে শরীরে। আবার চিনি খাওয়ার প্রবল ইচ্ছাও দমন করা যাবে।

মধু: দুধ বা দইয়ে চিনি দিয়ে খেতে ভালো লাগবে এটাই স্বাভাবিক।  কিন্তু চিনি না খেয়ে তার জায়গায় একটু মধু মিশিয়ে খেয়ে নিন।

গুড়: গুড় মিষ্টি জাতীয় খাবার। তবে চিনির চেয়ে অনেক বেশি কাজের হল গুড়। কারণ গুড় তুলনায় কম প্রসেসড। তাই তুলনায় কম ক্ষতিকর। চিনির পরিবর্তে খেতে পানে গুড়। এতে করে স্বাস্থ্যঝুঁকি কমবে। 

দুগ্ধজাত ডেজার্ট: অনেকেরই খাবারের পর মিষ্টি খেতে ইচ্ছে করে। এ অভ্যাস বদলে ফল বা দুগ্ধজাত ডেজার্ট খান। মিষ্টির চাহিদাও মিটবে শরীরও সুস্থ থাকবে। 

Link copied!