রবীন্দ্রনাথ ঠাকুরেরও আগে জাপান ভ্রমণের দিনলিপি লিখেছিলেন এক বাঙালি নারী। তাঁর নাম হরিপ্রভা তাকেদা। ভ্রমণপিপাসু এই নারীকে নিয়ে ‘অ্যান আনসাং ট্রাভেলার অব বেঙ্গল: হরিপ্রভা তাকেদা’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন আরেক ভ্রমণকন্যা এলিজা বিনতে এলাহি।
১৯১২ সালে প্রথম জাপান ভ্রমণের স্মৃতি নিয়ে ‘বঙ্গ মহিলার জাপান যাত্রা’ বইটি প্রকাশ করেন হরিপ্রভা তাকেদা ১৯১৫ সালে। ব্রাক্ষ্মসমাজের আধুনিক মানসে বেড়ে ওঠা হরিপ্রভার সাথে জাপানের যোগসূত্র তার জাপানি স্বামী তাকেদা। যিনি ভাগ্য অন্বেষণে কলকাতা হয়ে ঠিকুজি গড়েন ঢাকায়। আর তাতেই সাত পাঁকে বাধা পড়েন এই বঙ্গ নারীর সাথে। রচিত হয় বঙ্গ-জাপান এক সেতু, যাতে তখনকার রক্ষণশীল জাপানি সমাজে হরিপ্রভা পান ভিন্ন রুচি আর সংস্কৃতির প্রতিনিধির পরিচয়।
এমন একটি তথ্যচিত্র নির্মাণের জন্য এলিজাকে কৃতিত্ব দিয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত বলেন ইতো-নাওকি বলেন, “এই তথ্যচিত্র বাংলাদেশ-জাপান সাংস্কৃতিক সেতু বন্ধনের এক অনন্য দলিল।”
ইতিহাসবিদ মুনতাসীর মামুন এই প্রামাণ্য দলিলকে জাপানি ভাষায় ডাবিংয়ের যৌক্তিকতা তুলে ধরে দুই দেশের বন্ধনের সেতু দৃঢ় করার আহ্বান জানান। তিনি মনে করেন, শত বছর আগের বাঙালি নারীর অগ্রযাত্রার ইতিহাস শুধু নয়, হরিপ্রভা তাকেদা অতীতের পানে তাকিয়ে আগামীর এক প্রেরণার নাম।
ট্রেইলার দেখুন

































