• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

ড. মাহফুজুর রহমানের সাবেক স্ত্রী ফের বিয়ের পিঁড়িতে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৬:৪০ পিএম
ড. মাহফুজুর রহমানের সাবেক স্ত্রী ফের বিয়ের পিঁড়িতে

দ্বিতীয়বার বিয়ে করলেন টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সাবেক স্ত্রী ইভা রহমান। বরের নাম সোহেল আরমান। 

রোববার (১৯ সেপ্টেম্বর) ঘরোয়া আয়োজনের বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের বিয়ের খবরটি নিশ্চিত করেন সংগীতশিল্পী রবি চৌধুরী। তিনি নিজে বিয়ের ছবি ফেসবুকে প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবিটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।

রবি চৌধুরী বলেন, “বিয়ে করেছেন, এটা নিশ্চিত। ইভা বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন। এর বেশি কিছু বলতে পারব না।”

এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ইভা রহমান। চাকরিসূত্রে চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে প্রেম হয় তার। এরপর বিয়ে করেন তারা। তবে সেই সংসার টেকেনি। যদিও তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি।

বিয়ের পর ইভা রহমানকে গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন ড. মাহফুজুর রহমান। একাধিক অ্যালবামও বের হয়েছে তার। এখন মাহফুজুর রহমান নিজেই গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নিয়মিত নিজের চ্যানেলে গান গাইছেন তিনি। তার সেই সব গান বিরহের কথা লেখা থাকত। হয়তো তিনি সেই গানগুলো সাবেক স্ত্রীকেই উদ্দেশ্য করে গেয়েছেন।

Link copied!