সুন্দরীরা আমাকে বিয়ে করতে চায় : জায়েদ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩, ২০২৩, ০১:৩৮ পিএম
সুন্দরীরা আমাকে বিয়ে করতে চায় : জায়েদ খান

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ঢালিপাড়ার চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, “আমি সুন্দরীদের জ্বালাতে চাই। আমাকে বিয়ে করতে চায়”

তিনি বলেন, “আমার ফেসবুক ঘাঁটলে দেখবেন, তিন ভাগের এক ভাগ মেয়ে। আমার যত ফোন আসে, সব মেয়েদের। আমি যত গিফট পাই, সব মেয়েদের। আমি মেয়েদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছি, সেটা আনবিলিভেবল। অনেক মেয়ে বিয়ে করছে না, করবে না নাকি আজীবন। তাদের বোঝানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না। বলেছি আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। তবে আমি আগুন হয়েই থাকতে চাই। আমি সুন্দরীদের জ্বালাতে চাই।”

এ নায়ক বলেন, “আমি সৌন্দর্য ভালোবাসি। সেটা পজেটিভলি দেখছেন সবাই। আমি নাকি জাতীয় ক্রাশ। তবে তরুণীদের সাড়ায় আমি অভিভূত। তারা মন থেকে আমাকে চান। এর কারণ, আমি তো নোংরামি করিনি। করলে এত দিনে অনেক কিছু বের হতো। আমি একজন শিক্ষিত ছেলে। এটাই জায়েদ খানের পরিচয়। জায়েদ আগুন হয়েই থাকবে।”

জায়েদ আরও বলেন, “আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। যে কারণে অনেক তরুণী নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!