ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে দীর্ঘদিনের শিক্ষার্থী আন্দোলনের পর তার পদত্যাগ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ফায়ে ডিসুজার একটি পোস্টে হাততালি, হাততালি ও হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। অন্যদিকে বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, তরুণদের শক্তি।
দক্ষিণ ভারতী অভিনেতা প্রকাশ রাজ, নিজেই আন্দোলনের সময় নয়াদিল্লির জন্তর মন্তরে উপস্থিত ছিলেন।আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে লেখেন, প্রিয় শিক্ষার্থীরা ও সোনম ওয়াংচুক স্যারসহ সবাইকে অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন, তরুণদের ঐক্য পরিবর্তন আনতে পারে।
অভিনেতা বিজয় ভার্মা জনপ্রিয় গান ‘আচ্ছা চলতা হুঁ, দুয়াওঁ মে ইয়াদ রখনা’–এর লাইন উদ্ধৃত করে নিজের প্রতিক্রিয়া জানান। অভিনেত্রী তিলোত্তমা সোম লেখেন, ভারতের তরুণদের নেতৃত্বে ইতিহাস সৃষ্টি হয়েছে। ‘তরুণদের শক্তি অপচয় হয়’ এ ধরনের প্রচলিত ধারণার এখন অবসান হওয়া উচিত।
কী বললেন
অভিনেতা ইশান খট্টর ইনকিলাব জিন্দাবাদ লেখা একটি ছবির সঙ্গে লেখেন, আজ ভারত জিতেছে, গণতন্ত্র জিতেছে। অভিনেত্রী অদিতি রাও হায়দারিও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন।
প্রায় এক মাস ধরে নয়াদিল্লির জন্তর মন্তরে চলা শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষাব্যবস্থায় জবাবদিহির দাবির প্রেক্ষাপটে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও গণতান্ত্রিক ঘটনা হিসেবে দেখছেন।






































