ধর্মের টানে অভিনয়কে বিদায় জানিয়েছেন সমালোচিত মডেল সানাই মাহবুব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই খবরটি জানিয়েছেন।
সানাই বলেন, “পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম একটি সুন্দর জীবন ব্যবস্থা। ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। ইসলামের পুরোপুরি নিয়ম-কানুন পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহ ইচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আমার পূর্বের ছবি যদি কারো কাছে থেকে থাকে, তাহলে সরিয়ে ফেলবেন।”
ভার্চুয়াল জগতে আলোচিত সানাই মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইতিমধ্যে চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়।
সামাজিক মাধ্যমে অপেশাদার ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে ভাইরাল হয়েছিলেন এ অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল ও লাইভ শো-তে নানারকম আপত্তিকর কথাবার্তা বলে আলোচনায় আসেন তিনি।

































