রাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১০ অক্টোবর


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৯:৫৪ পিএম
রাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১০ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে সকল ইউনিটের ফল প্রকাশিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক ড. মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ২৫ অক্টোবর চান্সপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। ২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর ২০২১।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!