১৭ অক্টোবর খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৭:৫৮ পিএম
১৭ অক্টোবর খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রত্যেক শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে খোলা হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান। তিনি বলেন, “আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করেছি। টিকাগুলো পাওয়ার উপর নির্ভর করবে খোলা সম্ভব হবে কিনা।”

মনিরুল হাসান আরও বলেন, “যদি আমরা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত প্রথম ডোজ টিকা নিশ্চিত করতে পারি তাহলে বিশ্ববিদ্যালয় এবং হল একই সঙ্গে খোলা হবে। সেই হিসেবেই আমাদের পরিকল্পনা রয়েছে।”

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, “সিন্ডিকেটের ৫৩৪ তম এক্সট্রা অর্ডিনারি সভায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আজ বিশদ আলোচনা হয়েছে। আমরা এক ডোজ টিকা দেয়া সাপেক্ষে আগামী ১৭-২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!