এসএসসি 

পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১১:১৯ এএম
পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ
ফাইল ছবি

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা নির্বিঘ্ন করতে বেশকিছু বিধি-নিষেধ আরোপের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রোববার (১৪ নভেম্বর) থেকে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

এ আদেশ রোববার (১৪ নভেম্বর) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।

Link copied!