নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৬:৫৯ পিএম
নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের দুই দিন পর মো. মাসুম হাওলাদার (৩৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) সকালে পুরাতন বন্দর গণপাড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, শনিবার (৫ নভেম্বর) রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাসুম।

নিহত মাসুম হাওলাদার বাগেরহাটের মো. সিকান্দার হাওলাদারের ছেলে। বন্দর এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গণপাড়া বিলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!