বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১২:০২ এএম
বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বাস চাপায় ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন ছাতক উপজেলার কৈতক গ্রামের লায়েক, হৃদয় ও নাজমুল ইসলাম। 

স্থানীয়রা জানান, দূর পাল্লার একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। রাস্তা ফাঁকা থাকায় বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘাতক বাসটিকে চিহ্নিত করা যায়নি। 

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, "রাতে রাস্তা একেবারেই ফাঁকা। তাই ঘাতক বাসটি মোটর সাইকেলকে চাপা দিয়েই দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।"
 
এই দুর্ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি কাজী মুক্তাদির।

Link copied!