প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের বিষপান


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ১১:০০ এএম
প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের বিষপান

ময়মনসিংহের প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে আহসান (২৩) নামের এক যুবক বিষপান করেছেন।

রোববার (১০ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে ঘটনা ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।

ওসি মো. আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার জাটিয়া ইউনিয়নের ওই মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের মো. হাসিম ভূইয়ার ছেলে আহসানের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক মেনে না নিয়ে একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. ইসমাঈল হোসেনের সাথে বিয়ের আয়োজন করে মেয়েটির পরিবার। খবর পেয়ে রোববার দুপুরে প্রেমিকার বাড়িতে বিয়ের আয়োজন চলা অবস্থায় বিষপান করেন আহসান।

আহসান বর্তমানে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!