ময়মনসিংহ মেডিকেলে কমেছে মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১০:২৪ এএম
ময়মনসিংহ মেডিকেলে কমেছে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (৯ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের নূরুল হুদা (৮০), নেত্রকোনা সদরের মোসলেম উদ্দিন (৭৪), সেলিম খান (৬০) এবং টাঙ্গাইল সদরের মর্জিনা (৫২)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৯ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি রয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। তবে কেউ করোনা শনাক্ত হয়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!