ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন। এই সময়ে করোনায় কেউ মারা যাননি।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাটের ওসমান গনি (৬০), গফরগাঁওয়ের আব্দুল খালেক (৫২), টাঙ্গাইল মধুপুরের আবু বকর (৬৫) এবং গাজীপুর শ্রীপুরের সোহরাব (৩৮)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন।






































