পুকুর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৭:৩৫ পিএম
পুকুর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীর একটি পুকুরের পাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদুরে থাকা একটি পুকুর পাড় থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, তারা পুকুরের পাড়ে নবজাতককে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে কালুখালী থানা পুলিশের সদস্যরা এসে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, উপজেলার রতনদিয়া ইউনিয়নের মোহনপুরে অবস্থিত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে থাকা একটি পুকুর পাড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পুলিশকে কল করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 

Link copied!