রাজশাহী মেডিকেলে আরও ৫ মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৯:১৩ এএম
রাজশাহী মেডিকেলে আরও ৫ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন করোনা উপসর্গে এবং করোনা-পরবর্তী জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ১, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জের ১ ও পাবনার একজন করে রয়েছেন।
 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। বর্তমানে হাসপাতালে মোট করোনা রোগীর সংখ্যা ১২২ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৫ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনে।

Link copied!