• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

২ খুন : স্বামীর মৃতুদণ্ড এবং স্ত্রীর কারাদণ্ড


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৮:৪৫ পিএম
২ খুন : স্বামীর মৃতুদণ্ড এবং স্ত্রীর কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাটে দুই নারীকে হত্যার অভিযোগে মখলিছ (৫৫) নামের একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মখলিছ উপজেলার পাংথুমাই গ্রামের আছকর আলীর ছেলে। একই সঙ্গে আদালত তার স্ত্রী রাহেলা বেগমকে (৪৮) তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার দণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন জানান, আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। ২০১৪ সালের ২৫ এপ্রিল উপজেলার পিয়াইন নদীর তীরে জমি বিরোধ নিয়ে পাংথুমাই গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫০) এবং আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেন মখলিছ। ওই সময় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী রাহেলা বেগম।

Link copied!