ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ২টা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।




































