• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৫ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ১১:৫৯ এএম
ময়মনসিংহ মেডিকেলে আরও ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনায় ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১৯ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার অঞ্জলি (৮০), শরাফুদ্দিন আহমেদ (৮০) কোহিনূর (৪০), ত্রিশালের রিয়াদ (৬০), টাঙ্গাইল মধুপুরের আবু সাইদ (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২) গৌরীপুরের রফিক (৫০), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), গফরগাঁওয়ের নিজাম উদ্দিন  (৬৫), নেত্রকোনা সদরের আবুল হোসেইন (৬৫), পুর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮), শেরপুর নকলার এনামুল হক (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন। আইসিইউতে ২০ জনসহ করোনা ইউনিটে মোট ৩৮১ জন চিকিৎসা নিচ্ছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১২৭২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৮৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

Link copied!