শনিবার ডেট্রয়েটে নারী ডব্লিউবিসি হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লারেসা শিল্ডস। এই বক্সিং লড়াইয়ে কানাডার ভেনেসা লেপেজ জোয়ানিসকে দুই রাউন্ডেই থামিয়ে দিয়ে এই কৃতিত্ব দেখান ২৯ বছর বয়সী নারী শিল্ডস। লড়াইটি মাত্র ১ মিনিট ৯ সেকেন্ড স্থায়ী হয়।
ডব্লিউবিসি হেভিওয়েট ও লাইট-হেভিওয়েটের শিরোপিাধারী শিল্ডস অসাধারণভাবে লড়েছেন। লড়াইয়ে শিল্ডস প্রতিপক্ষ লেপেজ-জোয়ানিসকে সুযোগই দেননি। তৃতীয় বার নকডাউনের পর রেফারি লড়াই বন্ধ করে দেন এবং শিল্ডসকে বিজয়ী ঘোষণা করেন।
লড়াই শেষে শিল্ডস বলেছেন, ‘এই অসাধারণ জয়ে আমার খুব ভাল লাগছে। আমি নিজেই হতবাক হয়েছি আমার পারফরম্যান্সে। আমি মিথ্যা বলছি না। আমি নিজের জন্য গর্বিত।’
এই জয়ের মাধ্যমে দুইবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী শিল্ডস টানা ১৫টি লড়াইয়ে অপরাজিত রইলেন। ২০১৬ সালের পর তিনি সুপার-মিডলওয়েট, মিডলওয়েট এবং লাইট-মিডলওয়েটে বিশ্ব শিরোপা জিতেছেন।
শিল্ডস তার এই নতুন শিরোপা রক্ষার লড়াইয়ে পরবর্তীতে ইংল্যান্ডের নাতাশা জোনাসের মোকাবেলা করতে পারেন।































