ভূটান জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৮:৩২ পিএম
ভূটান জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল
দ্বিতীয় ম্যাচে ভূটানের গোলমুখে বাংলাদেশ দলের আক্রমণ। ছবি : সংগৃহীত

ভূটান জয় করে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাংলাদেশ দল দারুণ খেলে ২-০ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকদের বিপক্ষে। 

ভূটানের রাজধানী থিম্ফুতে অনুষ্ঠিত বুধবার প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। শনিবার দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ সহজেই ৪-২ গোলে স্বাগতিক ভূটানকে হারিয়ে দেয়। তবে ভূটান দ্বিতীয় ও শেষ ম্যাচে কিছুটা ভালো খেলেছে। 

ভূটান এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কোন ম্যাচে জেতা তো দূরের কথা, ড্রও করতে পারেনি। 

Link copied!