টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ও কোচ হিসেবে রবি শাস্ত্রীর নামিবিয়ার বিপক্ষে ম্যাচই শেষ ম্যাচ। সুতরাং শেষ ম্যাচটা হতে যাচ্ছে এই দুই তারকার 'ফেয়ারওয়েল'। যদিও ভারতের বিশ্বকাপ পর্ব চুকে গেছে আগেই। তবে কোহলির অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ জয় দিয়ে রাঙ্গাতে মাঠে নেমেছে ভারতীয় দল। নামিবিয়ার বিপক্ষে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৩ রানে ৪.৪ ওভারে প্রথম উইকেট হারায় নামিবিয়া। প্রথম উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ১৪ রানে আউট হন মাইকেল ভ্যান লিনগেন। দ্বিতীয় উইকেটে ক্রেগ উইলিয়ামস শূন্য রানে স্ট্যাম্প আউট হন।
নামিবিয়া ৭.৪ ওভারে ৩৯ রানে তৃতীয় উইকেট হারায়। ফিরে যান স্টিফেন বার্ড। চতুর্থ উইকেটে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন লফটি ইটন (৫)। দলের ৭২ রানে জেরার্ড ইরাসমাস ফিরে যান ১২ রানে।
দলীয় ৯৩ রানে জেজে স্মিট ৯ রানে ফেরেন। মাত্র ১ রান যোগ হতেই জেন গ্রিন শূণ্য রানে আউট হন। দলের ১১৭ রানে আউট হন ডেভিড ওয়াইস (২৬)। নামিবিয়ার আর কোনো উইকেটের পতন ঘটেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩২ রান।
ভারতের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট লাভ করেন। জসপ্রীত বুমরা ২টি উইকেট পান।


































