টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করছিলেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম। কিন্তু ষষ্ঠ ওভারের পঞ্চম বলে লাহিরু কুমারাকে তুলে মারতে গিয়ে মিড অফে দাসুন শানাকার তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন লিটন। তার আগে ১৬ বলে ১৬ রানই তুলতে পারেন এই ওপেনার।
অন্যপ্রান্তে নাঈম অবশ্য বেশ সাবলীলই খেলছেন। সব মিলিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪১ রান তোলে বাংলাদেশ।
লিটনের বিদায়ের পর মাঠে নামেন সাকিব আল হাসান। তিনিও নেমেই চড়াও হন লঙ্কান বোলারদের ওপর। কিন্তু চামিকা করুনারত্নের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১০ রানেই থেমে যায় বিশ্বসেরা এই অল রাউন্ডারের ইনিংস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেটে ৫৮ রান। ব্যাট করছেন নাঈম (২৯*) মুশফিক (১*)।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিস্কা ফের্নান্দো, ভানুকা রাজাপাসকা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফের্নান্দো।


































