শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের হার নিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচটা সারল বাংলাদেশ। মঙ্গলবার আবুধাবির টলারেন্স ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহকে ছাড়াই নেমেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রান তোলে লিটন দাসের দল। যা ৬ উইকেট হারিয়েই টপকে যায় শ্রীলঙ্কা।
নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ অনুপস্থিতে টাইগারদের নেতৃত্ব দেন লিটন দাস। এছাড়া দলে ছিলেন না মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসানও।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সৌম্য সরকার। এছাড়া মেহেদি হাসান করেন অপরাজিত ১৬*। লিটন দাসও করেন ১৬ রান। এছাড়া মোহাম্মদ নাঈম ১১, মুশফিকুর রহিম ১৩, আফিফ হোসেন ১১, নুরুল হাসান সোহান ১৫, শামীম হোসেন ৫ রান করেন।
বাংলাদেশের দেওয়া লক্ষ তাড়া করতে নেমে অবশ্য ১২ ওভারে ৭৯ রান তুললেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। তবে আভিশকা ফার্নান্দো অপরাজিত ৬২* রানের ইনিংসে জয় তুলে নেয় লঙ্কানরা। এছাড়া ২৫ বলে অপরাজিত ২৯* রান করেন চামিকা করুনারত্নে।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।








































