ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল বাফুফের সোহাগের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৩, ০৫:৫৫ পিএম
ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল বাফুফের সোহাগের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফুটবল সংক্রান্ত সকল কার্যকলাপ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। শুধু নিষেধাজ্ঞা নয়, সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এরপর তাকে বাফুফে থেকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ফিফা। ফিফা জানায়, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসেবে মিথ্যা তথ্য দিয়েছেন আবু নাঈম সোহাগ। ইতোমধ্যে সোহাগকে তার নিষেধাজ্ঞার বিষয়ে চিঠি পাঠিয়েছে ফিফা। এছাড়া বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও দেওয়া হয়েছে চিঠির অনুলিপি।

সোহাগের বিরুদ্ধে সাধারণ আর্টিকেল ১৩ (দায়িত্বে অবহেলা), ১৫ (সততা) ও ২৪ (মিথ্যা তথ্য দেওয়া) ভঙ্গের অভিযোগ দেখিয়েছে ফিফা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিফা থেকে দেওয়া অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেওয়া তথ্য তদন্ত করেছে ফিফা। তদন্ত শেষে তথ্যে গলদ পেয়েছে ফিফার স্বাধীন এথিকস কমিটি।

এবার সোহাগ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন। ফিফার দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন তিনি। সোহাগের পক্ষে তার আইনজীবী গত ৫ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এ আপিল করেন। মোটা অংকের কোর্ট ফিও জমা দিয়েছেন সোহাগ। তার আইনজীবী জানিয়েছে, সময়মতো নিয়মানুযায়ী এটির শুনানি হবে।

Link copied!