লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখলের লড়াইয়ে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ সেল্টা ভিগো। ম্যাচের আগে দুঃসংবাদ রিয়াল শিবিরে। কারণ এরই মধ্যে ইনজুরিতে পড়েছেন রিয়ালের দুই তারকা খেলোয়াড।
প্রায় এক বছরেরও বেশী সময় পর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কোভিডের কারণে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল গত মৌসুমে। কিন্তু চলতি মৌসুম থেকে আবারও দশর্কদের মাঠে ফেরাচ্ছে লা লিগা কর্তৃপক্ষ।
কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েলশ তারকা গ্যারেথ বেল ও চলতি মৌসুমে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে আসা ডেভিড আলাবাকে পাচ্ছে না দল।
স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিয়ারিও এএস -এর মতে, সেল্টা সফরের আগে অনুশীলনে চোট পেয়েছেন গ্যারেথ বেল। আর আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রিয়ার হয়ে খেলার সময় ডেভিড আলাবা পেশীতে ইনজুরি পেয়েছিলেন।
এর মানে আলাবার জায়গায় জায়গা পেতে পারেন নাচো ফার্নান্দেজ। অন্যদিকে বেলের পরিবর্তে ইডেন হ্যাজার্ডকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
দেশের হয়ে ম্যাচ খেলায় ক্লান্ত করিম বেনজেমা খেলবেন কি না তা এখন অস্পষ্ট। যদিও লুকা জোভিচকের মাঠে নামা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ধারণা করা হচ্ছে মারিয়ানো ডিয়াজকে ডাকতে হতে পারেন কোচ কার্লো আনচেলোত্তি।
১৩ সেপ্টেম্বর (রোববার দিবাগত রাত) বাংলাদেশ সময় রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কার্লো আনচেলোত্তির দল। এক ম্যাচ বেশী খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আথলেটিক ক্লাব। রিয়ালের সমান ৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।


































