শ্রীলঙ্কা সফরে সালমা-রুমানা বাদে নারী দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১০:৫৬ এএম
শ্রীলঙ্কা সফরে সালমা-রুমানা বাদে নারী দল ঘোষণা

বাংলাদেশ নারী ক্রিকেট দল এ মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফর করবে। এই সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমবারের মতো দল থেকে বাদ পড়েছেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। এবারই প্রথম তাদের ছাড়া সফর করবে বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজ নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমান ধরবে বাংলাদেশ।

অবশ্য এই দুই তারকাকে বাদ দেওয়ার কারণ বাজে পারফর্ম্যান্স নয়। বরং তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে।

নির্বাচক মনজুরুল ইসলাম জানান, "সালমা ও রুমানা দুজন মিলে ২৭৪টি ম্যাচ খেলেছেন। ব্যস্ত সিডিউলের কথা চিন্তা করে তাদের এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে।" 

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুরশিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোভানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্না আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া খান ও সুলতানা খাতুন।

Link copied!