অসুস্থ ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে গেলেন তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৭:৪২ পিএম
অসুস্থ ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে গেলেন তামিম
ছবি: সংগৃহীত

 বেশ কিছুদিন ধরেই অসুস্থ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল। হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। তবে ঢাকায় চিকিৎসা নিলেও সুস্থ হচ্ছিল না আরহাম। তাই উন্নত চিকিৎসার জন্য এবার ছেলেকে সিঙ্গাপুর নিয়ে গেলেন তামিম।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ছেলের অসুস্থতার জন্য তামিমের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও পরে ম্যাচটি খেলেছিলেন তিনি। তারপর থেকেই ক্রিকেটকে আপাতত ছুটি দিয়ে ছেলের পাশে ছিলেন তামিম।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএলে) এবারের আসরে আর কোনো ম্যাচ খেলবেন না তিনি। এমনকি আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সফরে যাবেন কিনা সেটা নির্ভর করছে ছেলের শারীরিক পরিস্থিতির উপর।

ইংল্যান্ড  সফরকে সামনে রেখে ঈদুল ফিতরের পর আগামী ২৬-২৯ এপ্রিল সিলেটে ক্যাম্প করবে টাইগাররা। এরপর ১ মে ইংল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ দল।

Link copied!