অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ১২:৫৪ পিএম
অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটার

ক্যাচ ধরার পর শূন্যে উড়ছেন হারমানপ্রীত কৌর। তাঁর সঙ্গে উড়ছে ভারতীয় ক্রিকেট দলও। ঘটনাটা গত বছরের নভেম্বরে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের পর। যে হারমানপ্রীতের নেতৃত্বে ভারত ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, এখন থেকে আর তিনি অধিনায়ক থাকছেন না।

সামাজিক মাধ্যমে আজ দীর্ঘ এক পোস্টে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন হারমানপ্রীত। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমি সব সংস্করণে ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি। এটা সহজ কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত, যা সারাজীবন আমার সঙ্গে থেকে যাবে।’

৩৭ বছর বয়সী হারমানপ্রীত ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব নেন। এরপর ২০২২ সালে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মিথালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ওয়ানডে ও টেস্ট—দুই ফরম্যাটেই পূর্ণকালীন অধিনায়ক হন।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতির অংশ হিসেবে হারমানপ্রীত লিখেছেন, ‘অধিনায়কত্বের অধ্যায় শেষ। তবে পথচলা অব্যাহত থাকবে। এখন আমি আবারও শুধু ক্রিকেটের ভালোবাসার টানে খেলতে প্রস্তুত।

Link copied!