রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ১২:৩২ পিএম
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ মার্চ (বুধবার)। সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বা হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতি বছর রমজান মাস ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০-১১ দিন আগে শুরু হবে।


হাম নিয়ন্ত্রণে ফের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, তালিকা নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবি পড়া হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। সাধারণত রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। সেই হিসাব ও বর্তমান পূর্বাভাস অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেন।

গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন মুসলিম দেশ মসজিদ ও জনসেবামূলক কাজের প্রস্তুতি শুরু করবে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও, এর চূড়ান্ত ঘোষণা দেওয়া পুরোপুরি নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ওপর। চাঁদ দেখার মাধ্যমেই রমজান ও ঈদের চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!