সুইজারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ৩-১ গোলের এই জয়ে আকাশি-সাদারা চলে গেছে শেষ চারে।
শেষ চারে আর্জেন্টিনার সামনে আসছে ইংল্যান্ড। তারা আজ রাতেই নরওয়েকে হারিয়েছে ২-১ গোলে।
শেষ চারের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।
এই দ্বৈরথ মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনার শেষ চারের এই লড়াই।






























