হলান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:১১ এএম
হলান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়

শুরুর দিকেই দারুণ এক সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমেরেস।

সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি সেলেসাওরা। বরং জোড়া গোল করে নরওয়ের পক্ষে ম্যাচ ছিনিয়ে নেন আর্লিং হালান্ড।

যোগ করা সময়ে অবশ্য আরও একবার পেনাল্টি উপহার পায় ব্রাজিল। নেইমার জুনিয়র নেন শট, গোলও করেন।

প্রায় ৩ বছর পর জাতিয় দলের জার্সিতে গোল পেলেন এই তারকা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে যায় নরওয়ে।

এই জয়ে শেষ আট নিশ্চিত হয়ে গেছে নরওয়েজিয়ানদের। অন্যদিকে আরও একবার ইউরোপ-বাধায় আটকে শেষ ষোলো থেকে বিদায় নিল ব্রাজিলিয়ানরা। 

Link copied!