চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১১:০৭ পিএম
চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


চট্টগ্রামে সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৪৩ বছর পর জুলাই মাসের এক দিনে চট্টগ্রামে এত বৃষ্টিপাত হয়েছে।

Link copied!